জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী “হামিউস সুন্নাহ কওমী মহিলা মাদ্রাসার” নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন হয়েছে ।
শুক্রবার (৭ আগস্ট) হামিউস সুন্নাহ কওমী মহিলা মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ১নং জিনারী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ মিয়া। পরে
উপজেলার হাজিপুর বাজার জামে মসজিদের খতিব
মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার জিনারী ইউনিয়ন বিএনপি সভাপতি বাহার উদ্দিন, চর হাজিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ,
সমাজ সেবক হাজী সিরাজ উদ্দিন,
গাবরগাও মধ্য পাড়া জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল রোমান, হাজিপুর বাজার আয়শা সিদ্দিকা (রা) মাদ্রাসার পরিচালক মুফতি লুৎফতর রহমান, চর হটর আলগী মন্সুী বাড়ি কওমী মাদ্রাসার পরিচালক ওমর ফারুক, শিক্ষক আতাউর রহমান, মুফতি ইমন আহম্মেদ আব্দুল্লাহ, চর জিনারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন, সমাজ সেবক মোঃ হারুন মিয়া, মোঃ জালাল উদ্দিন , মোঃ সয়ব মিয়া , ছাত্রনেতা বদরুল আলম সাকিব, স্বাস্থ্য সহকারী আব্দুল কাদির, মোঃ শরিফ মিয়া, ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মাখসাদুল ইসলাম, প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম ও হাফেজ কারী মাহমুদুল হাসান সোহাগ।