হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক বিভাগে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, খ বিভাগে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তফাজ্জল হোসেন, প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিমসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!