গফরগাঁওয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার বিলের পানিতে ডুবে আরিয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই গ্রামের আল আমিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর একটার দিকে আরিয়ান অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে বিলপাড়ে বল নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে বলটি বিলে পানিতে পড়ে যায়। পরে বল আনতে গিয়ে আরিয়ান বিলের পানিতে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে দৌড়ে এসে দ্রুত পানি থেকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটির মারা যায়। এ ​ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোক বিরাজ করছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!