হোসেনপুরে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ: নষ্ট করছে আসবাবপত্র ও ফলমুল।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম  হোসেনপুর (কিশোরগঞ্জ) থেকে।।
কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘদিন ধরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করছে কয়েকটি বানর। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে একরকম আতঙ্ক। শনিবার সকালে এই দৃশ্য দেখা যায় হোসেনপুর পৌর এলাকার দ্বিপেশ্বর, ঢেঁকিয়া ও আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে খাবারের জন্য বানরের দল ঘুরে বেড়াচ্ছে। ধারনা করা হচ্ছে মধুপুর বনাঞ্চল কিংবা গাজীপুর থেকে আনারস কিংবা কলা পরিবহনের ট্রাকে করে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে হোসেনপুরে এসেছে। উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার বাসিন্দা আব্দুল আউয়াল,অবসর প্রাপ্ত অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চলসহ অনেকেই জানান, বানরের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জনগণ। সম্প্রতি খাবার না পেয়ে স্থানীয় কয়েকটি বাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র নষ্ট করেছে ওই বানর গুলো। তারা সুবিধামত জায়গায় নেমে খাবারের সন্ধান করে। প্রতিনিয়তই লোকালয়ে এসে অভুক্ত ওই বানর গুলো টিনের চালের ওপর দিয়ে লাফিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বাড়ির ছাদে উঠলে খাবারও দিচ্ছেন। তবে অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে। মূলত গত কয়েক দিন ধরে বানর গুলো বেশি দেখা যাচ্ছে উপজেলার দ্বিপেশ্বহর এলাকায়। যদিও এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। তবে খাবার না পেয়ে হয়তো বনের ভিতর থেকে হোসেনপুরে চলে এসেছে বানর তিনটি।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম শিহাব জানান, বানর গুলোর বিষয়ে বনবিভাগের লোকজন প্রয়োজনীয় উদ্যোগ নিবেন। এক্ষেত্রে প্রাণিসম্পদ অফিসের করার কিছু থাকে না। তবে যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে,তাহলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!