রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মূখ্যসচিব সৈয়দ আবদুস সামাদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
জুলাই যোদ্ধা আদ্রিয়ান সিয়াম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু নছর মোঃ মাহফুজুল হক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও জুলাই শহীদের স্বজন ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা।
শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
####