রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলাউদ্দিন (আলম) এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জূলাই) দুপুরে বিদ্যালয় হলরুমে ঘরোয়া পরিবেশে শিক্ষকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য শেষে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
####