রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি বাজারে ট্রাক্টরের লড়িচাপায় সুরত আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গত বুুধবার (১ জুলাই) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরত আলী বারইহাটি এলাকার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী ইদ্রিস আলীর পিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বারইহাটি বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বা রাস্তার পাশে অবস্থানকালে মাথা ঘুরে লড়ি নিচে পরে যায় । এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
####