গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার মাসিক তারবিয়াতি মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার মাসিক তারবিয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দিনব্যাপী বিশিষ্ট সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা মোঃ নুরুজ্জামান রানার সার্বিক তত্ত্বাবধানে
আসাতিযায়ে কেরামের সান্নিধ্যে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও দ্বীনি পরিবেশে এই তারবিয়াতি মাহফিল সম্পন্ন হয়েছে।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে তারবিয়াতি আলোচনা পেশ করেন হিফজ বিভাগের ওস্তাদ হাফেজ মাওলানা আবু সাঈদ ফুলপুরি।

এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা বরকত উল্লাহ, হাফেজ মাওলানা হানজালা হামিদী , মাওলানা আসিফ মাহমুদ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও মাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় মাদ্রাসার মুহতামিম জানান, ছাত্রদের ঈমান-আকীদা, আখলাক-চরিত্র, আদব- শিষ্টাচার, ইলমের মর্যাদাবোধ এবং আমলের প্রতি যত্নশীল করে গড়ে তোলার লক্ষ্যে উক্ত মাদরাসায় প্রতি মাসেই এ তারবিয়াতি মাহফিলের আয়োজন করা হয়।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!