আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ময়মনসিংহের ৭২ জন সাংবাদিককে আর্থিক অনুদান দেয়া হয়েছে। ২৪ জুন/২৬, বুধবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ময়মনসিংহ মো: সাইফুর রহমান। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
আরো উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।