গফরগাঁওয়ে দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় হাতেম তাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওেয়ে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নৈতিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চূড়ান্ত পর্বে ” দূর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর ” শীর্ষক দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (২২ জুন) সকালে গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে, গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় এ বির্তক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে ।

উপজেলার শীর্ষস্থানীয় ৬টি শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে যুক্তি-তর্কের তুমুল লড়াই শেষে চূড়ান্ত পর্বে যুক্তি-তর্কের শেষে ফলাফল ঘোষণা করা হয়। বিতর্কের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয় এবং রার্নাসআপ হয় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন জাফনা খান।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য চারটি প্রতিষ্ঠান হলো খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়, মশাখালি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিরই তালতলা উচ্চ বিদ্যালয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি এবিএম মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের কোর্ট ইনস্পেক্টর মোঃ এজাজুল হক ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোস্তফা কামাল ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি এডভোকেট ডাঃ কে. এম. এহ্ছান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও মডারেটর (তর্কপ্রধান) হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল আইনের কঠোর প্রয়োগ দিয়ে দুর্নীতি উপড়ে ফেলা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতা। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতা তৈরি করতে বিতর্ক প্রতিযোগিতা দারুণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি ও বিশেষ পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানটিতে উপজেলা দু’প্রকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!