গফরগাঁওয়ে কলেজছাত্র রবিন হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে পিটিয়ে ও কূপিয়ে কলেজ ছাত্র আশরাফুল আলম রবিন (২৩) হত্যা মামলার অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার (১৪ জুন) দুপুর ১ টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনে আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত রবিনের বন্ধুরা, পরিবারের লোকজন , আত্মীয়-স্বজন, সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীরা বিক্ষোভ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন, মা শান্তা বেগম, বড়বোন ফাতেমা আক্তার ঝিনুক, সাবেক পৌর কাউন্সিল আলাল উদ্দিন সুলতান, কলেজ শিক্ষার্থী মাহাফুজ, রিমেল ও ইমিসহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, একটি আলোচিত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাত মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে নিহত রবিনের পরিবার চরম হতাশা ও নিরাপত্তাহীনতা ভুগছে। তারা অনতিবিলম্বে আসামি গ্রেফতার ও বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পৌর শহরের মাজার বাড়ি সড়কে কলেজছাত্র রবিন নিজের জন্মদিন পালন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে পরিকল্পিত ভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা নৃশংস ভাবে কুপিয়ে আহত করে। পরে রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রবিন মারা যায়।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!