গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ৮ সদস্য বিশিষ্ট ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক মোঃ রিয়াজুল হক রিপন।

বুধবার (১০ জুন) জাতীয় ক্রীড়া সংস্থার নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সভাপতি উপজেলা নির্বাহী অফিসার গফরগাঁও, সদস্য পদে অফিসার ইনচার্জ (ওসি) গফরগাঁও থানা, অফিসার ইনচার্জ (ওসি) পাগলা থানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গফরগাঁও, উপজেলা যুব উন্নয়ন অফিসার গফরগাঁও, উপজেলা সমাজসেবা অফিসার গফরগাঁও ও আবু সুফিয়ান সানি ক্রীড়াবিদ গফরগাঁও।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!