গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় থেকে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ জুন) দুপুরে গফরগাঁও পৌরসভার কার্যালয়ে এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম আব্দুল্লাহ-আল-মামুন।

পরামর্শ সভায় মুল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি এর প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন।

পৌর কর নির্ধারক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় পরামর্শ সভায় আলোচনা অংশ নেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বিএনপির নেতৃবৃন্দের মধ্যে শেখ মোহাম্মদ ইসহাক, মোঃ ফজলুল হক ও শাহ আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও পৌরবাসীর অংশীজন হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সাব্বির কামাল, মতিউর রহমান, মোফাজ্জল আনসারী, প্রভাষক আরশাদ আসাদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে এন. এম. আব্দুল্লাহ-আল-
মামুন বলেন, এটি প্রথম শ্রেণির একটি পৌরসভা। অথচ এখানে হাজারো সমস্যা রয়েছে যা সমাধানের জন্য পৌর নাগরিকদের সহযোগিতা একান্ত কাম্য, আপনারা আমাকে সহযোগিতা করেন আমি সমস্যা সমাধানে চেষ্টা করবো।
#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!