ঈদুল আজহায় মাঝে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে দৃষ্টান্ত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদুল আজহার মাঝে নিরলসভাবে জনসেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা।

জানা যায়, উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে সাধারণ ডেলিভারি সেবা সহ প্রসূতি মায়েদের সেবা, শিশুদের সেবা, কিশোর-কিশোরীর সেবা সহ প্রাথমিক পর্যায়ের সকল সেবাই দিয়ে থাকেন।

এই সেবা কেন্দ্র গুলোতে ইউনিয়ন পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার মূল কেন্দ্র হলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UHFWC)। এ কেন্দ্রগুলোতে সাধারণ চিকিৎসা, গর্ভকালীন ও প্রসূতি সেবা এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

এছাড়াও অনেক কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা চালু রয়েছে। প্রধান সেবাসমূহের মধ্যে মা ও শিশু স্বাস্থ্য, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ বা এএনসি (ANC), প্রসব পরবর্তী সেবা বা পিএনসি (PNC) এবং নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা।

এছাড়াও পরিবার পরিকল্পনা, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (পিল, কনডম, ইনজেকশন, আইইউডি/IUD, ইমপ্লান্ট) প্রদান ও পরামর্শ।সাধারণ চিকিৎসায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।

উপজেলার সংশ্লিষ্ট বিভাগ জানায়, ঈদুল আজহার এই ছুটিতে পাইথল ইউনিয়ন এফডব্লিওতে (fwc) চারজন ও দত্তের বাজার ইউনিয়নে (fwc) দুইজন নবজাতকের
স্বাভাবিক প্রসব হয়েছে।

দেশের মা ও শিশু মৃত্যু কমাতে প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে এই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেবা কেন্দ্র গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও নিরলসভাবে কাজ করেন।
তবে তাদের আক্ষেপ উপজেলার ১৫ টি ইউনিয়ন এর সব গুলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের থাকার কোয়ার্টার নেই।
এই স্বাস্থ্যকর্মীরা জানান, সরকার যদি এখানে যথাযথ ব্যবস্থা নিতে পারেন তাহলে সাধারণ জনগণ আরো ব্যাপকভাবে সেবা পেতো।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে
জানা গেছে, গফরগাঁওয়ের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু ইতিমধ্যে বেশ কয়েকটি স্বাস্থ্য সভা করেছেন হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে। হাসপাতাল সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠান নতুন করে নির্মাণ এবং মেরামত কাজের পূর্ণ প্রক্রিয়া পুরোদমে চলছে। এরই ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ঈদ উদযাপন এর পাশাপাশি প্রতিষ্ঠানে থেকে জরুরী সেবা দিয়ে গেছেন।

এই প্রসঙ্গে গফরগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজিব বলেন, নানা প্রতিবন্ধকতার মাঝেও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে নিরলসভাবে কাজ করেন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অটল পদক্ষেপের জন্য তাদের সাধুবাদ জানাই।

#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!