ভালুকার পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার দিগন্তবার্তা ডটকম।।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম খান বাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার শেখ মো. খাইরুল বাশার, সহকারী সুপার মাওলানা আব্দুল জলিল, জিয়া পরিষদ হবিরবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল আলম, যুবদল নেতা আকমল খান, হারুন অর রশিদ ও আব্দুস ছামাদ মোল্লা, হবিরবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. শিরিনা আক্তার, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য এ. কে. এম. হাবীবুল্লাহ কমল, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ইউনিয়ন সদস্য সচিব খোরশেদ আলম, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান ও সাঈদা হাসমা, স্থায়ী দাতা আসাদউল্লাহ ফকির, বিএনপি নেতা মোঃ রমজান আলী, মোঃ সিরাজ উদ্দিন, আব্দুল খালেক, যুবদল নেতা সোহাগ আকন্দ ও সাদ্দাম মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মঞ্জুর মাহমুদ, হাবিবুল্লাহ জিহাদি, সফিউল আলম, ইমরান মোল্লা, মাসুদ রানাসহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ১০০টি চারা রোপণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে অধিক পরিমাণে বৃক্ষরোপণের আহ্বান জানান।
কর্মসূচি শেষে আয়োজকরা জানান, বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!