ভালুকায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং আসন্ন বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!