নারী ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি স্বরূপ- গফরগাঁওয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পিবাড়ীয়া গ্রুপের সম্মাননা স্মারক প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

নারীর কর্মসংস্থান, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার-কে সম্মাননা স্মারক প্রদান করেছে পিবাড়ীয়া গ্রুপ।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় গফরগাঁও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় পিবাড়ীয়া গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারকটি খালেদা আক্তার এর হাতে তুলে দেন পিবাড়ীয়া গ্রুপের জেনারেল ম্যানেজার মোঃ আজিজুল্লাহ তাহের।

তিনি জানায়, নারীর স্বাবলম্বিতা ও সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে পেরে পিবাড়ীয়া গ্রুপ গর্বিত।

এ প্রসঙ্গে পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা বলেন, “স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ”—এই বিশ্বাসকে ধারণ করে পিবাড়ীয়া গ্রুপ সমাজের অবহেলিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি শক্তিশালী দেশ গঠনে ভূমিকা রাখতে চায়। সে জন্য সকল মহলের সহযোগিতা কাম্য।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!