গফরগাঁওয়ে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঝড়ে ভেঙে যাওয়া গাছের লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে ফাতেমা খাতুন (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে (লালু মেম্বারের মোড়) এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন উথুরী গ্রামের হযরত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গত বুধবার রাতে ঝড়ে ভেঙে পড়া গাছের লাকড়ি সংগ্রহ করতে ফাতেমা খাতুন বৃহস্পতিবার ভোরসকালে বাড়ির সংলগ্ন রাস্তায় পাশে যায়। এসময় ঝড়ে পড়ে থাকা গাছের লাকড়ি সংগ্রহ করার সময় ধান ক্ষেতে একটি নারিকেলের ডাল হাতে উঠাতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলাটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মহিলা পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!