গফরগাঁওয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৯৪০ জন পরীক্ষার্থী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার চারটি কেন্দ্রে প্রথম দিন অনুপস্থিত ছিল ৯৪০ জন পরীক্ষার্থী।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য পাওয়া যায়। এবারের বৃত্তি পরীক্ষায় গফরগাঁও উপজেলায় মোট ফরম পূরণ করেছিল ১ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৯৪০ জন, যাদের মধ্যে ৩৪৫ জন বালক ও ৫৯৫ জন বালিকা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সূচি অনুযায়ী পরীক্ষা ৪ দিনব্যাপী প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপজেলার ৪টি কেন্দ্র যথাক্রমে গফরগাঁও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কেন্দ্র সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এ অনুপস্থিত বিষয়ে গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ জানান, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা দীর্ঘদিনের হওয়ার বৃত্তির অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনেকেই বই হারিয়ে ফেলেছে। পড়াশুনা থেকে ঝরে পড়েছে। এছাড়া শিক্ষার্থীরা ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ফলে পড়াশোনা ও অতিরিক্ত চাপের কারণে অনেকে পরীক্ষায় অংশ নেয়নি বলে ধারণা করা হচ্ছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!