প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

গত ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখে দৈনিক আজকের সংবাদ পত্রিকায় “বন উজারে সর্বকালের রেকর্ড সৃষ্টিকারী ময়মনসিংহ বন বিভাগে কর্মরত লেডি কিলার খ্যাত ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে দুদকের মামলার প্রক্রিয়া চূড়ান্ত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার মনে হয়েছে উক্ত সংবাদের প্রতিবেদক মনগড়া অথবা কারো দ্বারা প্ররোচিত হয়ে অসত্য, বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করেছেন। ইহাতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি আমার চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সহিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। সরকারি সম্পদ রক্ষায় সর্বদা সচেষ্ট থেকেছি। সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা হলো সমাজের বিবেক। অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশনের ফলে আমার সম্মানহানি আপনার পত্রিকায় উক্ত সংবাদের প্রতিবাদ প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

দৈনিক আজকের সংবাদ সংবাদপত্র হতে উক্ত মিথ্যা সংবাদ সরিয়ে না নিলে উক্ত পত্রিকার সম্পাদক ও প্রতিবেদক এর বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

581812 (মোঃ ইসমাইল হোসেন) ডেপুটি রেস্তার রেঞ্জ কর্মকর্তা উথুরা রেঞ্জ ময়মনসিংহ বন বিভাগ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!