ময়মনসিংহে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করার দায়ে দুই বাসচালককে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ) ময়মনসিংহ নগরীর শম্ভূগঞ্জ ব্রিজ এলাকা সংলগ্ন ঢাকাগামী যাত্রীবাহী বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল হুদা মনির।

অভিযানে দেখা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে। এ অপরাধে দুইজন বাসচালককে তাৎক্ষণিক জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় সিএনজি ও বাসচালকদেরও যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও যাত্রীবান্ধব করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *