মোঃ জাকির হোসেন।।
তারাকান্দা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ) বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তারাকান্দা উপজেলার ৫ টি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷
এ সময় ঢাকুয়া ইউনিয়নের “আড়িয়াল ফিলিং স্টেশন” এবং তারাকান্দা ইউনিয়নের “হিমালয় ফিলিং স্টেশন”-এর মজুদ ট্যাংক পরীক্ষা করে বিক্রয়যোগ্য পেট্রোলিয়াম এর মজুদ থাকায় এসিল্যান্ড এর উপস্থিতিতে পুনরায় তেল বিক্রি কার্যক্রম চালু করা হয়৷
এছাড়াও তারাকান্দা ইউনিয়নের ” চৌধুরী ফিলিং স্টেশন” এবং “জামান ফিলিং স্টেশন”-এ পেট্রোল এবং অক্টেনের মজুদ পাওয়া যায়নি৷ তেল প্রাপ্তি সাপেক্ষে বিক্রয় কার্যক্রম পুনরায় চালু করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে৷
সবগুলো ফিলিং স্টেশনে ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে৷
ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. নাজমুস সালেহীন (সহকারী কমিশনার ভূমি) ।
তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং উপজেলা প্রশাসন, তারাকান্দা নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷ গ্রাহক পর্যায়ে বিভ্রান্ত হয়ে তেল কিনে মজুদ না করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়৷ এ সময় তারাকান্দা থানার একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন৷