রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নবাসীর সাথে ঈদের শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
গত শনিবার (২১ মার্চ) বিকালে তিনি উপজেলায় পাঁচবাগ গোল চত্বর প্রাঙ্গণে জামায়াত নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকসহ সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মত বিনিময় করেন।
এসময় পাঁচবাগ ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘ঈদ আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে—সেই প্রত্যাশা করি। আসুন, আমরা সবাই মিলে ঈদের খুশি ভাগাভাগি করে নেই।’
পাঁচবাগকে আধুনিক ইউনিয়ন গড়ার কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘আমরা সবাই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক পাঁচবাগ গড়তে চাই।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজ থেকে সকল ধরনের সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দূর হোক। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ে গড়ে উঠুক একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর ও আসন্ন পাঁচবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এমদাদুল হক ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াত নেতা মোফাজ্জল আনসারী।
পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি
হাফেজ মাওলানা ছানাউল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আরফান আলী’র পরিচালনায় ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
####