রমজান উপলক্ষে গফরগাঁওয়ে ইসলামি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত গফরগাঁও’ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় প্রায় শতাধিক কোরআনের হাফেজ নিয়ে ইসলামি কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৫ মার্চ) দুপুরে গফরগাঁও ইতক্বানুল কুরআন সুলতানিয়া মাদরাসার
হলরুমে এ ইসলামি কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক প্রতিযোগী এই ইসলামি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত গফরগাঁও। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন গফরগাঁও সাংবাদিক কল্যাণ ফোরাম।

এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি সাংবাদিক রোবেল মাহমুদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, আলোকিত গফরগাঁও এর সহ সাধারণ সম্পাদক প্রভাষক সাব্বির কামাল,
মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, মুফতি ইমরান হোসাইন আজাদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

বিচারকমণ্ডলীর সিদ্ধান্তের ভিত্তিতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ক্রেস্ট ও সন্মাননা প্রদান করা হয়। এছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীদের মূল্যবান ইসলামী বই প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *