সড়ক দুর্ঘটনায় ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নয়ন আহামেদ (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় শাহাদাত শাকিল নামে অফর একজন আহত হন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়িয়ার জোরার ব্রীজ এলাকায়।
নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান আলী শেখের ছেলে। একই র্ঘটনায় শাহাদাত শাকিল নামের অপর একজন আহত হয়েছেন। আহত শাকিলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহাদাত শাকিল নামের একজনকে সাথে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নয়ন আহামেদ। পথিমধ্যে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরারব্রীজ এলাকায় ট্রাকের সাথে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে, নয়ন আহামেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল গুরুতর আহত হন।
ফুবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *