গফরগাঁওয়ে জামায়াতের ‘রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামী-এর উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার বিকেলে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

রমজানের পবিত্রতা, সংযম ও তাকওয়ার চেতনা ধারণের আহ্বানে আয়োজিত এ মাহফিলে ইউনিয়ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা ছানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক ও জামায়াত নেতা ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল আনসারী এবং বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন।

ইফতার মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আরফান আলী।

প্রধান অতিথি ইসমাঈল হোসেন সোহেল তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে।
তিনি তাঁর বক্তব্যে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *