স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
জাতীয় সংসদীয় আসন ফুলবাড়ীয়া আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন বলেন, গত নির্বাচনে দেশব্যাপী জনগণ দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তুলেছিল তার ফল জামায়াতের এই বিজয়। দাঁড়িপাল্লার প্রতি জনগণের এই রায়ের উপর আস্থা রেখে আগামীর বিজয় সুনিশ্চিত করার জন্য তিনি নেতা কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে ভালুকা পাইলট স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি একথা বলেছেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা আমীর মো.ছাইফউল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা সেক্রেটারি মাওলানা মো.মোজাম্মেল হক আকন্দ, ভালুকা উপজেলা সেক্রেটারি মো.শহিদুর রহমান শাহিন।
এর আগে উপজেলা জামায়াত আয়োজিত এক কর্মী শিক্ষা শিবিরে প্রদান অতিথির বক্তব্য তিনি বলেন,সকল সময় সকল পরিস্থিতিতে আল্লাহ্ তায়ালার সন্তোষ্টির জন্যই কাজ করেযেতে হবে।আল্লাহ্’র জমিনে ন্যায় ও ইনসাফের বিজয়ের জন্য সকল স্তরের নেতা কর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে এর জন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সুখ দু:খে শরীক থাকতে হবে।দেশ গঠনে বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে জামায়াত গতানুগতিক রাজনীতির বাহিরে গঠনমূলক ভূমিকা রাখবে।