রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন নির্বাচন কমিশনে জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত হারিয়েছেন। নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী এই তথ্য জানা গেছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এম. এন আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনে একটি আসনে মোট প্রদত্ত ভোটের ন্যূনতম এক অষ্টমাংশ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত হারাবেন।
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৯ হাজার ৮৫২ ভোট। এই ভোটের এক অষ্টমাংশ ভোটের সংখ্যা দাঁড়ায় ১৬ হাজার ৭৮৮ ভোট। এ ভোটের কম পেয়েছেন ৬ জন প্রার্থী।
তারা হলেন- ইসলামী আন্দোলনের বিশ্বক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী হাতপাখা
প্রতীকে ২ হাজার ৪০৮ ভোট, জাতীয় পার্টির আল আমিন সোহান লাঙ্গল প্রতীকে ৯০১ ভোট, স্বতন্ত্র মতিউর রহমান ফুটবল প্রতীকে ৩৭৩ ভোট, গণসংহতি আন্দোলনের এ, কে, এম, শামসুল আলম মাথাল প্রতীকে ৩৬৩ ভোট, এলডিপি সৈয়দ মাহমুদ মোরশেদ ছাতা প্রতীকে ২৯৩ ভোট ও সিপিবির এডভোকেট সাইফুস সালেহীন কাস্তে প্রতীকে ২৮৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
####