মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। স্বাস্থ্যবিধি না মানার কারণে জরিমানা করা হয়।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে নগরীর চরপাড়া ও ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
এ সময় তিনি ১২ মামলায় ১ হাজার ২০০ শত টাকা জরিমানা করেন।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বাজার আদায়কারী জালাল আহমেদ চৌধুরী, আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃ্ন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।