ময়মনসিংহ -২ মোতাহার হোসেন এর ধানের শীষের প্রচারণায় ছাত্রদল সভাপতি রাকিবুল

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন তালুকদারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমআর নামাজের পর ফুলপুর -তারাকান্দায় নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করেন। প্রচারণা শেষে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “বাংলার আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে জুলুম-নির্যাতনের শিকার হলেও নিজেদের পরিচয় গোপন করেনি।”

তিনি আরও বলেন, “একটা দল আছে যারা মোনাফেক। গত সাড়ে ১৫ বছর যাদের পাওয়া যায়নি, এখন তারা এসে কথা শুনাইতে চায়, ইসলাম কায়েম করতে চায়।”

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশে নতুন ধারার রাজনীতি চালু হবে। “আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এখন মোতাহার হোসেন তালুকদারের পাশে থাকার সময়। সবাই নিজ নিজ পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ুন,”—বলেন তিনি।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, মোতাহার হোসেন তালুকদার জুলুম ও নির্যাতনের শিকার হয়েও তারাকান্দার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন—এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এ সময় তিনি ভোটারদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরার আহ্বান জানান। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমানের পরিকল্পনা, পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ জনবান্ধব উদ্যোগগুলোর কথা ভোটারদের জানানোর জন্য নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন।

এ সময় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রচারণা ও মিছিলে অংশ নেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *