ভালুকায় রাস্তা পারাপারের সময় সিএনজি ধাক্কায় কৃষক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় সিএনসি ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামে কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ জানুয়ারী) রাতে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে। নিহত রিয়াজ উদ্দিন ধীতপুর গ্রামের টুংরাপাড়া পাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রিয়াজ উদ্দিন সরকার ভালুকা-গফরগাঁও সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গফরগাঁওগামী একটি সিএনজি তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ভালুকা মডেল থানার এসআই সুলতান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পথচারীকে ধাক্কা দিয়ে সিএনজিটি দ্রুত চলে যায়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!