বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গফরগাঁওয়ে মহিলাদলের দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার
উস্থি ইউনিয়ন মহিলা দলের আয়োজনে শেউলী গ্রামে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র সহধর্মিনী ও বিশিষ্ট শিক্ষানুরাগী শামীমা সুলতানা।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকল মহিলার কাছে দোয়া কামনা করেন। এবং আগামী দিনের দেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সকলকে কাছে উদাত্ত আহ্বান জানান।

এছাড়া উক্ত দোয়া মাহফিলের মহিলা দলের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!