গফরগাঁওয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানাধীন
ইট ভাটার অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ভাবে পরিচালিত দুটি চিমনি ও ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত ও পরিবেশ অধিদপ্তর। এছাড়াও একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ঃ৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাসি, কুরচাই এলাকায় সময় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১২ এ একটি ইটভাটাকে ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং দুইটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।

এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিঝর্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।
এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পাগলা থানার পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার( ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আমির সালমান রনি জানান, অভিযানে ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ইটভাটাটি অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত, মাটি খনন এবং ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করছিল। এটি ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘনের অন্তর্ভুক্ত। এ কারণে ইটভাটাটি ভেঙে ফেলা হয় এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । একই সঙ্গে দুটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
পরিবেশ রক্ষায় জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!