ময়মনসিংহে পুলিশ দেখে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আওয়ামীলীগ নেতার মৃত্যু

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে নিজ বাসার ছাদ থেকে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে।

জানাগেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানা পুলিশ তাদের বাসায় গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশ বাসায় এসে গেট খুলতে বলে। পরে রাজু বিষয়টি টের গ্রেপ্তার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ দিলে পড়ার সময় ব্যালকনিতে মাথায় আঘাত লাগে। এতে রাজু গুরুতর আহত হয়। পরে পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে আইসিইউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তাকে মৃত ঘোষণা করা হয়।’

রাজুর স্ত্রী সাথী জানান, বিগত ৮/১০ বছর ধরে রাজু রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি রাজনীতি থেকে সরে আসেন। তার নামে কোনো মামলাও নেই। বিগত ৫ আগস্টের পর তিনি স্বাভাবিক জীবন যাপন করছিলেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসার কলাপসিবল গেটে পুলিশ নক করে। তবে কেউ গেট না খোলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কী হয়েছে সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!