ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং বিএনপির মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গণসংযোগকালে গুলি করে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ তারিখ) বিকেলে ভালুকা পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ও পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, আবু তাহের ফকির, পৌর বিএনপির সদস্য তাজুল ইসলাম, এস এম নুরুল ইসলাম, আমিনুল ইসলাম পাপ্পু এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!