গফরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে শিফা ও দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশিষ্ট আলেমে-দ্বীন মাওলানা মহিউদ্দিন খানের প্রতিষ্ঠান আনসার নগর দারুল কোরআন মাদরাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে শিফা ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষার্থীরা দরুদ পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন।
মাহফিলের আয়োজন করেন জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড, আল ফাত্তাহ খান। অনুষ্ঠানে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুস সোবহান।
দোয়া মাহফিলে বিএনপির নেতা আবুল কালাম গেনু, সবুজ মিয়া, আলাউদ্দিন ধনু মেম্বার, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম বিপ্লব, এডভোকেট শাহাব উদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি সালমান, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!