স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে ঘোষগাঁও বাজারের দক্ষিণ পাশে একটি ধানক্ষেত থেকে এসব মদ জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভোরে জামাল হোসেনের পুত্র মোখলেছ উদ্দিন (৪০) বাড়ির সামনে পুকুরপাড় সংলগ্ন ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার জানান, উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।