গফরগাঁওয়ে শিবগঞ্জ বাজারে খাস জমিতে অবৈধ স্হাপনা উচ্ছেদ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে খাস জমিতে অবৈধ সবগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এর নেতৃত্বে যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন গফরগাঁও থানার পুলিশ টিম ও গ্রাম পুলিশ।
এসময় যশরা ইউনিয়ন পরিষদের প্রশাসক, রসুলপুর ইউনিয়নের ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও শিবগঞ্জ বাজারে অবস্থিত একটি পুরাতন শেড, বাজারের অফিস কক্ষ ও শৌচাগার স্পট নিলামে বিক্রয় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি জানান, অবমুক্ত জমিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে শেড নির্মান করা হবে। জনস্বার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!