ভালুকায় বিএনপির আনন্দ ও শুভেচ্ছা মিছিল

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ভালুকা উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠের আয়োজনে শনিবার (২৫ অক্টোবর) সকালে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণ ভাবে মিছিলটি শেষ হয়।
এর আগে কলেজ মাঠে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  সাখাওয়াত হোসেন পাঠান, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, সদস্য বাহারুল ইসলাম ঢালী, উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, যুবদল নেতা সমর পাঠান, মাজহারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ উপজেলা, পৌর ও  বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!