গফরগাঁওয়ে দাড়িপাল্লার সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে টাঙ্গাব ইউনিয়নে দাড়িপাল্লার সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বারইহাটি আঙ্গারি মহিলা মাদ্রাসায় মিলনায়তনে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহিলা বিভাগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর
মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাফিজা আক্তার।

এসময় বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, টাঙ্গাব ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ জাহিদুল ইসলাম রুবেল, নিগুয়ারি ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী হাজেরা খাতুন, উস্থি ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী সুমাইয়া বিনতে আসাদ ও মশাখালী ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারি মাকসুদা খাতুন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং আগামী দিনে একটি সুন্দর সমাজ পরি গঠনে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!