গফরগাঁওয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সকালে গফরগাঁও উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে উপজেলা মডেল মসজিদ হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জুলাই আন্দোলনের ইতিহাস উপস্থাপন ও স্মৃতি চারণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ -আল -মামুন।
এসব অনুষ্ঠানে গফরগাঁও পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীরা অংশগ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!