গফরগাঁওয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫ ‘ উপলক্ষে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে অংশ হিসেবে গত শুক্রবার রাত আটটার উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে এক মিনিট নিরবতা পালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এরপর উপস্থিত সকলে মিলে মোমবাতি প্রজ্জ্বলন করে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই উপলক্ষে ইউএনও এন. এম আব্দুল্লাহ আল মামুন জানান, সারা দেশের মতো গফরগাঁও উপজেলা প্রশাসনও সরকারিভাবে এই কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ‘জুলাই পুনর্জাগরণ’ সফলভাবে আয়োজন করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উক্ত কর্মসূচি পালনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *