ভালুকায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবুল হোসেন  

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের-১১, ভালুকা আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদি দলের (বিএনপি) নির্বাচনী প্রতীক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়া ব্রিগেট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো: আবুল হোসেন। বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রæয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় ব্যারিস্টার আবুল হোসেন তার প্রত্যাশার কথা সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন।
ব্যারিস্টার মো: আবুল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরেই তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার প্রত্যন্ত এলাকায় ভোটারদের ধারে ধারে গিয়ে সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন। তিনি জাতীয়তাবাদি দল বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
ব্যারিস্টার মো: আবুল হোসেন বলেন, ছাত্র জীবন থেকে তিনি জাতীয়তাবাদি দলের রাজনীতির সাথে জড়িত আছেন। ১৯৭৮ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে ইন্টারমিডিয়েট পড়ায়র সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সার্কিট হাউজে সাক্ষাত করেন এবং পরবর্তিতে তিনি নাসিরাবাদ কলেজ (জাগদল) নিজে আহবায়ক হয়ে ছাত্রদলের প্রথম কমিটি করেন। পরে ঢাকা ইউনিভারসিটিতে পড়ার সময় তিনি মহসিন হল শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ও পরবর্তিতে বিশ^বিদ্যালয় ছাত্রদল কমিটির নির্বাহী সদস্য এবং ঢাকা ল’ কলেজের ছাত্রদল কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। তিনি জিয়া ব্রিগেট কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসিবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি এলাকায় স্কুল, কলেজ, মাদরাসা মসজিদ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি বলেন, কখনো নির্বাচনে প্রার্থী হতে চাইননি। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচিত হয়ে ভালুকার উন্নয়নে ও মডেল ভালুকা গড়ার জন্য যথাযথ কাজ করে যাবেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!