ভালুকায় সাপের কামড়ে এক কারখানা শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সাপের কামড়ে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি চট্ট্রগ্রাম মিরসরাইয়ের আবুল বাসারের ছেলে। গত শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার ভালুকা ইউনিয়নের মেহেরাবাড়ি গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ওই ঘটনাটি ঘটে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম উপজেলার মেহেরাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে বসবাস করে স্থানীয় একটি কারখানায় চাকরি করে আসছিলেন। গত শুক্রবার (২০ জুন) রাতে ভাড়া বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে, তাকে দ্রæত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!