ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধ।।

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক মিটিং এ ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গফরগাঁওয়ে আইন শৃংঙ্খলা নিয়নন্ত্রসহ অপরাধ দমনে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ মে মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি নির্বাচিত হন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকান্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম স্যারসহ অন্যান্য স্যারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!