টঙ্গী প্রেসক্লাবের কমিটি গঠিত:শহীদুল্লাহ সভাপতি মাহবুব সম্পাদক

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহ (বাসস) সভাপতি ও মাহবুবুর রহমান চৌধুরীকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক করে টঙ্গী প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৩) গঠিত হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজ উদ্দিন (দৈনিক সংবাদ), সহসভাপতি শেখ মো. আজিজুল হক (দৈনিক নয়া দিগন্ত), সহসাধারণ সম্পাদক এমআর নাসির (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম (দৈনিক নওরোজ), কোষাধ্যক্ষ আব্দুস সবুর খান (দৈনিক আমাদের বাংলা), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাকসুদ আহমাদ রবিন (দৈনিক সোনালী বার্তা), নির্বাহী সদস্য মো. জাকারিয়া চৌধুরী (দৈনিক নয়া শতাব্দী), মাহবুব তরফদার (দৈনিক মানবকণ্ঠ) ও মাসুদ সরকার (চ্যানেল-৪)।
গত শুক্রবার বিকেলে প্রেসক্লাব ভবনের কাশেম রানা মিলনায়তনে ক্লাবের আহ্বায়ক শাহজাহান সিরাজ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সাধারণ সদস্যদের সর্বসম্মত মতামত ও কণ্ঠভোটে আগামী দুই বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বুলবুল, মো. হেদায়েত উল্লাহ, সাবেক সভাপতি মো. নূরুল ইসলাম, সৈয়দ আতিক প্রমুখ।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!