আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ওয়ালিদ মাহমুদ নামে আট বছরের এক শিশু। বৃহষ্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার ধলীয়া পলাশতলী পাড়ায় ওই শিশুমৃত্যুর ঘটনাটি ঘটে। ওয়ালিদ গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত ওহিদুজ্জামানের ছেলে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শিশু ওয়ালিদ ঈদ উপলক্ষে গত বুধবার (১১ জুন) তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। এদিকে, বৃহস্পতিবার দুপুরে খেলা করতে গিয়ে সে নানার বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। টের পেয়ে বাড়ির লোকজন ওয়ালিদকে উদ্ধার করে ভালুকা উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্থানীয় একজন উপজেলার ধলিয়া পলাশতলি পাড়ার পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনাটি তাঁকে জানিয়েছেন।
# ##