গফরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২জুন) সকাল সাড়ে দশটায় উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৫ এর ফলাফল উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সান্দিয়াইন নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র অভিভাবকগণ প্রমুখ। আলোচনা শেষে প্রথম প্রান্তিক মূল্যায়ন এর ফলাফল প্রকাশ করা হয়।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!