স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।। 
একটি অনলাইন নিউজ পোর্টাল ও অপর একটি প্রিন্ট পত্রিকায় প্রকাশিত “ভালুকায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ৮ নম্বর ডাতাতিয়া ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক জাহিদ হাসান ও যুগ্ম আহবায়ক মো: বিল্লাল হোসেন। প্রতিবাদলিপিতে তারা বলেছেন, ভালুকার সোনাখালী গ্রামে জমি দখলের সাথে তারা জড়িত নন। স্থানীয় আওয়ামী লীগের একটি চক্র ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে এবং তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার চেষ্টায় লিপ্ত। তারা ওই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোধিত সংবাদের তীব্র প্রতিবদ জানান।
এদিকে একই সংবাদের প্রতিবদ জানিয়েছেন সোনাখালী গ্রামের মো: ফয়সাল। তিনি বলেন, সোনাখালী মৌজার ১৭২৬ নম্বর দাগে তার ৪২ শতাংশ জমির মাঝে কিছু জমি তার চাচা মো: জাকারিয়া জোরপূর্বক সীমানা প্রাচীর স্থাপন করে জমি দখরের চেষ্টা করেন। পরে ফয়সাল নিজে উক্ত সীমানা প্রাচীর তুলে জমি দখলমুক্ত করেন। এসময় তাকে তার চাচা প্রাণনাশেরও হুমকী দেন। এমনকি ওই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন মিডিয়ায় ভালুকা উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক জাহিদ হাসান ও যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেনকে জড়ানো হয়। ওই ঘটনার সাথে শ্রমিকদলের কোন নেতা জড়িত নন। তিনিও ওই মিথ্যা সংবাদের প্রতবাদ জানান।