মৌলভীবাজার প্রতিনিধি।।
বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখল ও আত্মসাতের বিরুদ্ধে বড় ভাইয়ের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন। ঘঠনাটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ২নং পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামে ঘঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইদানিং এ বিষয়গুলো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ বড়ধামাই গ্রামের মৃত হাজী মোঃ ছওয়াব আলী মিয়ার কাতার প্রবাসী ছোট ছেলে ফখরুল ইসলামের পক্ষে ও বড় ছেলে মাসুক উদ্দিন আসুকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার চাইলেন মা হাজী ছইফুল বিবি।